
নাটোরের সিংড়ার নিঙ্গইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে মাটির নিচে গর্ত করে প্লাস্টিকের ট্যাংকে রাখা হয় ১০ হাজার লিটার ডিজেল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। নিয়মবহির্ভূতভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অথচ আইনে মজুতদারির সাজা অনেক বেশি। অবশ্য ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে বিতর্ক পুরোনো। বরাবরই অভিযোগ ওঠে, বড় অপরাধে কম সাজা দেওয়া এবং এখতিয়ারবহির্ভূত সাজা নিয়ে।
নাটোরে ১০ হাজার লিটার ডিজেল মজুতকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ পাবনায় একটি পাম্পে অবৈধভাবে তেল মজুতের ঘটনায় ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফলে দুই জায়গায় দুই রকম সাজা কেন—এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মজুতদারি ও কালোবাজারি কারবারের জন্য দোষী সাব্যস্ত হন তাহলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। তবে, শর্ত হিসেবে বলা হয়েছে, যদি অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তিনি আর্থিক বা অন্য কোনো লাভ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মজুত করেছিলেন, তাহলে তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে জরিমানাও করা হবে তাকে।
মোবাইল কোর্ট আইন (ভ্রাম্যমাণ আদালত আইন) ২০০৯-এর ৬(১) ধারায় বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে কোনো অপরাধ তাঁর সামনে ঘটলে তিনি স্বীকারোক্তির ভিত্তিতে ওই আইনের নির্ধারিত দণ্ড দিতে পারবেন। ৭(৩) ধারায় বলা হয়েছে, অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত ব্যক্তির ব্যাখ্যা সন্তোষজনক হলে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেবেন।
মোবাইল কোর্ট আইনের ৭(৪) ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ব্যাখ্যা সন্তোষজনক না হলে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগটি বিচারের জন্য উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালতে পাঠাবেন। তবে বেশির ভাগ সময় প্রশ্ন ওঠে, উপযুক্ত আদালতে না পাঠিয়ে সাজা দেওয়া বা জরিমানা করার ঘটনায়। কেন না এই আইনের ৮(১) ধারায় বলা হয়েছে, মোবাইল কোর্ট দুই বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। আর সংশ্লিষ্ট অপরাধের জন্য সংশ্লিষ্ট আইনে যে অর্থদণ্ড নির্ধারিত রয়েছে, উক্ত অর্থদণ্ড বা অর্থদণ্ডের নির্ধারিত সীমার মধ্যে যেকোনো পরিমাণ অর্থদণ্ড করা যাবে।
নানা বিতর্কের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ সালের অক্টোবর ও ডিসেম্বরে দুটি এবং ২০১২ সালের মে মাসে একটি রিট করা হয়। পরে তিনটি রিট একসঙ্গে নিষ্পত্তি করে ২০১৭ সালের ১১ মে রায় দেন হাইকোর্ট। রায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর ১১টি ধারা-উপধারাও অবৈধ ঘোষণা করা হয়।
হাইকোর্টের রায়ে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া সংবিধানের লঙ্ঘন এবং তা বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত। এটি ক্ষমতার পৃথক্করণ নীতিরও পরিপন্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটসহ কর্ম কমিশনের সব সদস্য প্রশাসনিক নির্বাহী। নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁরা প্রজাতন্ত্রের সার্বভৌম বিচারিক ক্ষমতা চর্চা করতে পারেন না।
ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে ২০১৮ সালের ১৬ জানুয়ারি রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল এখনো নিষ্পত্তি হয়নি। আর আপিল বিভাগের স্থগিতাদেশ নিয়েই চলছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে একটি টেকসই এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে...
৪৪ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শ্বশুরবাড়ি সিলেটে আগামীকাল শনিবার আসছেন তারেক রহমান। সে উপলক্ষে নগরকে নানাভাবে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী ও সিলেটের জামাইকে বরণ করতে ইতিমধ্যে প্রস্তুত পর্যটন ও আধ্যাত্মিক নগরী সিলেট।
১ ঘণ্টা আগে
বিগত বছরগুলোতে বন্ধ হওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছি। কলকারখানাগুলোর কোনটি কতটা দ্রুত চালু করা যায়, সে বিষয় উদ্যোগ নিতে এবং বেকার শ্রমিকদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছি। এ সপ্তাহে এ-সংক্রান্ত একটি মিটিং আছে...
১ ঘণ্টা আগে
দেশের হাওরাঞ্চলের ছয় জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে ৩ মে থেকে হাওরাঞ্চলের ধান ও চাল সংগ্রহ করবে সরকার। যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে