Ajker Patrika

২০২৭ সালের হজের সৌদি পর্বের খরচ আইবিএএন পদ্ধতিতে পাঠানোর নির্দেশ

• সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৭ সালের হজের সৌদি পর্বের খরচ আইবিএএন পদ্ধতিতে পাঠানোর নির্দেশ
ফাইল ছবি

আগামী ২০২৭ সালের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের খরচ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর বা আইবিএএন (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর) পদ্ধতিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সোনালী ব্যাংকসহ হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সৌদি আরবে পাঠাতে হবে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে প্রজ্ঞাপন পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে হজযাত্রীদের আবাসন, মিনা ও আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠাতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সব নিবন্ধিত হজযাত্রীর সৌদি পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে। অন্যদিকে, বেসরকারি হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের ও পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে নির্ধারিত আইবিএএন হিসাবে পাঠাতে পারবে।

আইবিএএন হলো আন্তর্জাতিকভাবে ব্যাংক হিসাব শনাক্ত করার একটি নির্দিষ্ট পদ্ধতি। বিদেশে অর্থ পাঠানো এবং আবাসন ও অন্যান্য সেবা বাবদ মূল্য পরিশোধে এ নম্বর ব্যবহার করা হয়।

সৌদি সরকার ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ দিয়েছে। তবে বেসরকারি হজ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কোটা চেয়েছে বাংলাদেশ সরকার। কোটা বাড়লে এবার প্রায় ৯৬ হাজার বাংলাদেশির হজ পালনের সুযোগ হতে পারে।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বে জনপ্রতি সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত