
জাতীয় নির্বাচনের দুই দিন আগে অন্তর্বর্তী সরকারের ১৭ মাসের যাত্রায় নিজের জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। এ সময় সরকারের স্বল্প মেয়াদের কারণে টেকসই উন্নয়ন প্রকল্প ও ব্যাপকভিত্তিক সংস্কার করতে না পারার আক্ষেপও ছিল তাঁর বক্তব্যে। জ্বালানি উপদেষ্টা তাঁর অধীনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের কাজের হিসাবও তুলে ধরেন।
নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনাগুলো অনেক দীর্ঘমেয়াদি সময় নিয়ে প্রস্তুত করতে হয়। পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে অনেক বিনিয়োগ আসতে গিয়েও আসেনি। ভবিষ্যতে যাঁরা সরকার গঠন করবেন, তাঁদের যেন পর্যাপ্ত সময় দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) বার্ষিক সাময়িকীর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা। পরে নিজের দায়িত্বে থাকা সব মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কাজের হিসাব তুলে ধরেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সাফল্য বর্ণনা করে ফাওজুল কবির বলেন, অনেকে বলেছিলেন, লাখ লাখ লাশ পড়বে, অন্তর্বর্তী সরকার সেটা ঠেকাতে পেরেছে। দেশটা একটা স্থিতিশীল জায়গায় এনে নির্বাচনের ব্যবস্থা করতে পেরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি থেকে দেশকে বের করা হয়েছে। নিজের অধীনে থাকা মন্ত্রণালয় ও দপ্তরগুলোর খরচ কমানো, ব্যয় সাশ্রয়, আন্তর্জাতিক কেনাকাটায় বিভিন্ন চক্র ভেঙে দেওয়া, জ্বালানির দাম কমানো, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন দুর্নীতির স্বরূপ উন্মোচনের কথা তুলে ধরেন তিনি।

নির্বাচনী প্রচারের নির্ধারিত সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার সকালে। এর পর থেকে মাঠে নেই মাইকিং, নেতা-কর্মীদের গণসংযোগ কিংবা জনসমাবেশ। কিন্তু প্রার্থীদের প্রচার যেন থামেনি। অনেক প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীরা ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় প্রচার চালাচ্ছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। ১৯৯৬ সালের পর আওয়ামী লীগবিহীন (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রথম এই নির্বাচনে বিজয়ী হবে কোন রাজনৈতিক দল বা জোট–এই আলোচনা এখন সর্বত্র। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক হবে জেন-জি বা তরুণ প্রজন্ম...
১ ঘণ্টা আগে
সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন পর্যায়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে জনসভা, মিছিল, শোভাযাত্রাসহ নির্বাচনী প্রচারের পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান, যানবাহন চলাচল, ব্যাংক ও আর্থিক লেনদেন...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ভোটারদের বিনা ভাড়ায় লঞ্চে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কয়েকজন প্রার্থী। ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের একাধিক গন্তব্যে এই সেবা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে