
সদ্য সমাপ্ত ৫৭ তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও মন্তব্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে বিজিবি সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন, মাদক চোরাচালান, সীমান্ত নিরাপত্তা এবং পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমসহ বাংলাদেশের সব উদ্বেগ দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ৩১টি এবং ভারতের পক্ষ থেকে ২১টি এজেন্ডা উত্থাপন করা হয়। আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো ‘জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস (জেআরডি) ’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজিবির দাবি, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি বন্ধ এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান জেআরডিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি পুশইন ও সীমান্তসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচারের সমালোচনা করে বিজিবি বলেছে, এটি ছিল পূর্বনির্ধারিত ও অনুমোদিত সৌজন্য সাক্ষাৎ, যা সীমান্ত সম্মেলনের প্রচলিত কূটনৈতিক রীতির অংশ।
বিজিবি আরও জানায়, সীমান্ত হত্যা, পুশইন ও আন্তসীমান্ত অপরাধের মতো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। বাহিনীটি ভবিষ্যতেও পেশাদারত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং স্থগিত থাকা ভোটের ফলাফল প্রকাশের বিষয়ে ৩০ জুন সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান...
১১ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল এসেছে...
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে
১২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। তবে ঘুরেফিরে সব দোষ হয় রাজনীতিবিদের। যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ জন্য সব দোষ তাঁর। আজ সোমবার জাতীয় সংসদে সতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১২ ঘণ্টা আগে