ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর দিল্লি থেকে দুই দিনের সফরে তিনি ঢাকা পৌঁছান।
মাখোঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি রাত প্রায় ৮টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে কর্তব্যরত একজন সরকারি কর্মকর্তা আজকের পত্রিকাকে এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান।
ইমানুয়েল মাখোঁ আজ তাঁর সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
আগামীকাল সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে অন্তত দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
মাখোঁর আগামীকাল অপরাহ্ণে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন কোনো ফরাসি প্রেসিডেন্ট।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
১১ মিনিট আগে
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার—এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে।
১২ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
১৪ ঘণ্টা আগে