চলতি মৌসুমে নির্ধারণ করা প্রায় ৭ লাখ টাকার হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্মমন্ত্রণালয়ের হজ কার্যক্রমের সঙ্গে যুক্তদের সঙ্গে প্যাকেজের বিষয়ে কথা বলে জানাতে বলেছেন আদালত।
এছাড়া আদালত আগামীকাল বুধবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
আদালত শুনানিতে বলেন, এ দেশের মানুষ গরীব। হজের জন্য বিমান ভাড়া ৫০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়। প্রায় ৭ লাখ টাকায় হজ প্যাকেজ করায় গরীব মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এটা অমানবিক। মানুষ বঞ্চিত হলে সংশ্লিষ্টদেরকে দায় নিতে হবে। গরীব মানুষ বঞ্চিত হওয়ার কারণে তাঁরাই গুনাহর ভাগি হবেন। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজ ফান্ড আছে। একমাত্র বঙ্গবন্ধু এ বিষয়ে চিন্তা করেছিলেন। তারপর এ বিষয়ে কেউ চিন্তা করেনি।
আদালত বলেন, একজন ধর্মপ্রাণ মানুষের সারা জীবনের প্রত্যাশা থাকে হজ করার। সে সব ধর্মপ্রাণ মানুষের স্বপ্ন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অস্বাভাবিক হজ প্যাকেজের কারণে। সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে অন্য যেকোনো এয়ারলাইন্সের টিকেট ক্রয় করার সুবিধা না থাকায় এখানে ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন, সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আশরাফ উজ জামান। এর আগে গত ৬ মার্চ চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে ৪ লাখ টাকা পুনর্নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরে জবাব না পেয়ে রিট করেন তিনি।

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা একলাফে বেড়ে যাচ্ছে এক শ থেকে প্রায় দেড় শ শতাংশ। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে বাজেটে বরাদ্দ রাখা হলেও বাজেট ব্যবস্থাপনায় চাপে পড়বে সরকার। বাড়তি খরচ মেটাতে রাজস্ব আয় বাড়ানো না গেলে সরকারের ঋণনির্ভরতা বাড়তে পারে।
২৩ মিনিট আগে
মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
১০ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
১০ ঘণ্টা আগে