ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে দেওয়া অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পারভেজ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
এর আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর একটি অফিস আদেশ জারি করে। যেখানে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিল করা হলো।
পরে চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পারেভজ হোসেন ১৯ অক্টোবরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন।









