মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা কবে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য—‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।’ জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের লক্ষ্য দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।
১৮ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়া হবে। ঢাকাসহ সারা দেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হবে।
গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করার কথা থাকলেও মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণে উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়।

১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৭ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
৭ ঘণ্টা আগে