
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে। মো. গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী আজ বৃহস্পতিবার রিটটি করেছেন।
রিটে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ৭ এপ্রিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুলও চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, আইন অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। রিটটি শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে উপস্থাপন করা হতে পারে বলে জানান তিনি।
৭ এপ্রিল গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।

বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে কোনো জলাবদ্ধতা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পুরোনো ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং কাল্পনিক। ২০২৪ সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার...
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২, স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
৪০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার সমুন্নত রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, শ্রমিকের কল্যাণ নিশ্চিত করেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
১ ঘণ্টা আগে
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০০০১০৩৫ নম্বর ও সোয়া ৩ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০০৪৭৭৪৮ নম্বর। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শরফ উদ্দিন আহমদ...
১ ঘণ্টা আগে