
বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
আজ মঙ্গলবার রাতে জারি হওয়া পৃথক আদেশে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।
বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেন পিএসসির উপপরিচালক মো. আবু জাফর, উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এসএম আলমগীর কবীর, ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমান, অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম।
গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত রোববার পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ তাঁদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ পিএসসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পিএসসির যুগ্ম সচিব আব্দুল আলীম খানকে। আর কমিটির সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং সদস্যসচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

বাংলাদেশে চলতি বছরে একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠিত হলেও গণতন্ত্র এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন, নির্বাচিত সরকার ও কার্যকর সংসদের ক্ষেত্রে কিছুটা অবনতি হয়েছে। তবে দুর্নীতি প্রতিরোধ, নাগরিক স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার মতো কিছু সূচকে উন্নতি হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কি এমন কারণ ঘটলো বুঝলাম না...
৪ ঘণ্টা আগে
দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা হবে আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা।
৫ ঘণ্টা আগে