উপজেলা নির্বাচন উপলক্ষে সারা দেশে বন্ধ রাখা ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।
এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে আগের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করতে কমিশন অনুমোদন দিয়েছে।
মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।
গত সোমবার এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণকে সেবা দিতে যেন বিলম্ব না হয়। আমি সরকারি কর্মচারী, যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটি নিশ্চিত রাখতে হবে।’
এর আগে ইসির এক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, মাঠপর্যায়ের অফিসে সপ্তাহে এক বা দুই দিন এনআইডি সংশোধনের আবেদনের বিষয়ে শুনানি করা হবে।

সার নিয়ে চারদিকে সমস্যা হচ্ছে। চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা। এই দুশ্চিন্তার মধ্যে তাঁদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল ডিজেলের মূল্যবৃদ্ধি। একলাফে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। আজকের দিনে যন্ত্রনিভর কৃষিতে জমি প্রস্তুত, সেচ দেওয়া, ফসল কাটা, মাড়াইসহ প্রায় সব কাজে জ্বালানি হিসেবে ডিজেল...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’। প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’-এ মনোনয়ন পেয়েছে।
১৬ ঘণ্টা আগে
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়।
১৭ ঘণ্টা আগে
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উভয় দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে