
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য আলাদা ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে তাঁদের স্বজনেরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের উদ্দেশ্যে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল ফোন নম্বরে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন):
১. +৯৮৯৩৮০৫৭৭৩৬৮
২. +৯৮৯১২২০৬৫৪৫৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন):
+৮৮০১৯১২৯২৫৮৭১
সরকারি উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১৮ মিনিট আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৪৪ মিনিট আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
২ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে