
সব পর্যায়ের শিক্ষকের প্রধান কাজ শ্রেণিকক্ষে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাঠদান। শিক্ষকেরা গবেষণা এবং শিক্ষা-সংক্রান্ত কাজেই নিয়োজিত থাকবেন। তাঁর চিন্তা-জ্ঞান-ধ্যান-ধারণা শিক্ষার্থীর মান উন্নয়নে ব্যয় হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষকদের পাঠদানবহির্ভূত বহুমুখী কাজে যুক্ত করা হচ্ছে। এসব কাজে শিক্ষকেরা প্রচুর সময় ব্যয় করতে বাধ্য হচ্ছেন। এই প্রবণতা বেশি লক্ষ করা যায় প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে। এর প্রভাব পড়ছে শ্রেণিকক্ষের পাঠদানে। ফলে বাড়ছে শিখন ঘাটতি।
পাঠদানবহির্ভূত কাজে সরকারি প্রাথমিকের শিক্ষকদের মোট কর্মদিবসের বড় অংশ চলে চায়।
এতে শিক্ষার জন্য যে সময় দেওয়া দরকার, তাতে ঘাটতি তৈরি হচ্ছে। অনেক বিদ্যালয়ে যথেষ্ট শিক্ষক না থাকার সমস্যাও রয়েছে। আমরা পরামর্শক কমিটির পক্ষ থেকে শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণ, স্কুল ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণসহ বেশ কিছু সুপারিশ দিয়েছি।
পাঠদানবহির্ভূত কাজে শিক্ষকদের যুক্ত করা একটি বড় সমস্যা। অনেক সময় শোনা যায়, প্রধান শিক্ষকেরা বিদ্যালয়ের কাজের চেয়ে সরকারি কাজে বেশি যুক্ত থাকেন, এই সমস্যা স্বীকৃত। কেন পাঠদানবহির্ভূত কাজে শিক্ষকদের যুক্ত করা হচ্ছে? কেন বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই, এসব সমস্যার যথোপযুক্ত কারণ চিহ্নিত করে, তা দূর করার জন্য সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সে জন্য যদি নিয়মনীতির কিছু পরিবর্তন করতে হয়, তা-ও অতিদ্রুত করা উচিত। অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের পাঠদানবহির্ভূত কাজ বন্ধ করা উচিত।
ড. মনজুর আহমদ, আহ্বায়ক, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি

সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৫ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
৮ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
৮ ঘণ্টা আগে