Ajker Patrika

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল: সিইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল: সিইসি
এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

চলতি সপ্তাহে ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। কারণ তিনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সে জন্য বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি। ওনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনী অনুসন্ধান কমিটি) ডেপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যাতে এই কাজটা ত্বরান্বিত করেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছি। যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন বলে প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন।’

এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে আসেন। এ সময় সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে গতকাল চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে ১০ ডিসেম্বর (বুধবার) ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

যে ফাঁদ এড়িয়ে হাজার বছর টিকে ছিল বাইজেনটাইন সাম্রাজ্য, ইরানে সেই ফাঁদে ট্রাম্প

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত