
সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী এবং টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী শিরিন আক্তার বানু ও কন্যা ফারজানা আক্তার তন্দ্রার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের সরকারি পরিচালক মো. আব্দুল মালেক তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদন অনুযায়ী আব্দুর রাজ্জাকের চারটি ব্যাংক হিসাবে থাকা ৪২ লাখ ৫১ হাজার ৫০১ টাকা, তাঁর স্ত্রী শিরিন আক্তার বানুর চারটি ব্যাংক হিসাবে থাকা ৬৮ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার একটি ব্যাংক হিসাবে থাকা ২৮ লাখ টাকা অর্থাৎ তিনজনের নয়টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারি জমি দখলসহ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব কাজের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। শত শত কোটি টাকা আদম ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে বলে সন্ধান পাওয়া গেছে। এই টাকা তাঁরা যেকোনো সময় হস্তান্তর-স্থানান্তর করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৭ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৯ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১০ ঘণ্টা আগে