
নদীদূষণ রোধে পর্যায়ক্রমে কার্যকর সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নদী তীরবর্তী স্থানগুলোয় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করা হবে। নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে ও ইকোপার্ক নির্মাণের মাধ্যমে বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।
আজ বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চনপাড়া ইকোপার্ক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এম সাখাওয়াত হোসেন বলেন, নদীগুলো বাংলাদেশের মানুষের জীবন-সংস্কৃতির একটি বিরাট অংশ। তাই নদীগুলোর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর তলদেশের বর্জ্য অপসারণের লক্ষ্যে ড্রেজিং কার্যক্রমসহ বিআইডব্লিউটিএর অন্তর্ভুক্ত সব নদীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের আমলে দেশে আইনের কোনো বাস্তবায়ন ছিল না। তাই নদ-নদীতেও কোনো নিয়ম মানা হয়নি বলে নদীদূষণ বেড়েছে বহু গুণে।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ঢাকা ও আশপাশের নদীগুলোতে রাজধানীসহ বিভিন্ন এলাকার সব রকমের বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে, যা বন্ধ করা খুবই জরুরি। নদীতে আজ জলজ প্রাণের অস্তিত্ব চরম সংকটে শুধু নদীদূষণের কারণে। এ ক্ষেত্রে নদী তীরবর্তী অধিবাসীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর পরিচ্ছন্নতার লক্ষ্যে কিছুতেই নদ-নদীতে গৃহস্থালির আবর্জনাসহ কোনো প্রকার ময়লা ফেলা চলবে না।
এ সময় উপস্থিত ছিলেন-বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, নৌ—পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সি মো. মনিরুজ্জামান, নৌ—পরিবহন উপদেষ্টার একান্ত সচিব (উপ সচিব) মো. জাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) এ. কে. এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজেডএম শাহ নেওয়াজ কবির, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ—পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদার ও স্থানীয় ঘাট পয়েন্টের ইজারাদার মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্টরা।

আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকে যে মনোভাব প্রকাশ করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হউক...
৩ মিনিট আগে
সংসদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও সম্মান দেখানো হয়েছে, তার জন্য তিনি সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং সব সদস্যের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে নেত্রকোনা ১ আসনের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
৭ মিনিট আগে
সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
৩ ঘণ্টা আগে