
বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার এক বাণীতে মুহাম্মদ ইউনূস বলেন, মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মানবজাতিকে আলোকিত করেছেন। বুদ্ধের আদর্শের অনুসরণ হিংসা, বিদ্বেষ ও হানাহানিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শনিবার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা ও ধর্মগুরুরা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধকে আরও দৃঢ় করতে এ ধরনের সাক্ষাৎকে গুরুত্ব দিয়েছেন নেতারা।
এদিকে শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি জনগণের রায়ে ইনশা আল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী দেড় দশকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর, অনাহূত ঘটনা ঘটেছে, তার নেপথ্যের কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় ‘নাগরিক তদন্ত কমিশন’ গঠন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
এদিকে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা চাঁদরাত উপলক্ষে অনুষ্ঠান করেছি, সেটা ছিল ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠান। এবারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হলো। সামনে আমরা অন্যান্য ধর্মের যাঁরা আছেন, তাঁদের সবাইকে নিয়েও আয়োজন করব। তাঁরা যেন সম্পৃক্ততা অনুভব করেন। তাঁরা যেন মনে করেন এই জায়গাটা সবার এবং রাষ্ট্র আসলে সবার।’
এ ছাড়া রোববার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর বৌদ্ধমন্দিরগুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা উদ্যাপন উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে, সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সর্বজনীন আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়। আপনারা জুলাইকে বিক্রি করবেন না। জুলাই যে সর্বজনীন একটি আন্দোলন ছিল, সেটিকে সেভাবেই রাখতে হবে।
১১ মিনিট আগে
‘এক-এগারোর সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের তথ্য বিভিন্ন সাক্ষীর বর্ণনায় পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলো বিচারে রিফ্লেকশন হবে’ বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর...
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর উড়োজাহাজটি আর উড্ডয়ন করতে পারেনি। প্রাথমিক পরীক্ষা শেষে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) ও জেআইসি সেলের সঙ্গে যেসব কর্মকর্তা সম্পৃক্ত ছিলেন তাঁদের অনেককেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাঁদের বিচার চলছে। ভবিষ্যতেও যাঁদের সংশ্লিষ্টতা...
৪ ঘণ্টা আগে