
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক আদেশে সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানোর সুনির্দিষ্ট কারণ বলা হয়নি।
মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের দুজনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার।
উভয় আদেশ বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ দাখিল হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে মাহমুদুজ্জামান কর অঞ্চল-৫-সহ বিভিন্ন কর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে ১৭ এপ্রিল জাতীয় এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ওই সময়ও প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যার মধ্যে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তাঁরা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী মঙ্গলবার শপথ নেবে।
৭ মিনিট আগে
দেশ ছাড়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দাবি করেছেন, কর্মস্থল থেকে ‘যথাযথভাবে’ বিদায় নিয়েই তিনি ঢাকা ছেড়েছেন।
১ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি দিনভর শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর। শহীদ স্মৃতি অমর করতে গড়া এই মিনার জানিয়ে দেয়, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল বাঙালি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন যে মিনারটি রয়েছে, তা বায়ান্নর রক্ত ঝরার কয়েক বছর পর নানা পর্বে নির্মিত হয়।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিজয়ী হয়েছেন। এই বিজয়ের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে পা রাখবেন জাতীয় সংসদে।
৭ ঘণ্টা আগে