
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন।
আজ বুধবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও এই সফরের তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, গুতেরেস আগামী ১৩–১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।
এর আগে ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।
গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এ সময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন।
এদিকে মুহাম্মদ ইউনূসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় এই সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ার পেছনে রাজনৈতিক অঙ্গন ও আমলাতান্ত্রিক প্রতিরোধ কাজ করছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার কাগজে-কলমে সদিচ্ছার কথা বললেও বাস্তবে...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ মে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বণ্টন অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পেতে পারে।
১১ মিনিট আগে
আগামী ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ হিসেবে পালন করবে সরকার। এ ছাড়া ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উপলক্ষে আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ...
২২ মিনিট আগে
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে ১২ মে। রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিলের সময় জানিয়ে দেওয়া হবে।
২৫ মিনিট আগে