
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দুটি বিদেশি এয়ারলাইন্স। যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ও আন্তর্জাতিক সংযোগ পুনরায় জোরদার করতে ওমানভিত্তিক সালাম এয়ার এবং আমিরাতভিত্তিক ফ্লাই দুবাই শিগগিরই ফ্লাইট অপারেশন চালু করবে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার চট্টগ্রাম–মাস্কাট রুটে ফ্লাইট চালু করছে। আর ২৬ অক্টোবর থেকে পুনরায় অপারেশন শুরু করবে ফ্লাই দুবাই।
এর আগে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি ও বিভিন্ন জটিলতার কারণে একে একে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর ফ্লাই দুবাই তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। এর আগে থাই এয়ার, থাই স্মাইল এয়ার, ওমান এয়ার, স্পাইস জেট, জাজিরা এয়ারওয়েজ, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা এয়ার এবং টাইগার এয়ারওয়েজও চট্টগ্রাম ছেড়ে যায়।
তবে সাম্প্রতিক সময়ে যাত্রীসংখ্যা বৃদ্ধি ও রাজস্ব আয় বাড়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আবারও বিদেশি এয়ারলাইন্সের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিমানবন্দরটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি।
যাত্রী পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে যাতায়াত করেছেন প্রায় ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন যাত্রী। যদিও এর আগের বছর এ সংখ্যা ছিল প্রায় ৯ লাখ ৮২ হাজার ৫৪০ জন। অন্যদিকে অভ্যন্তরীণ রুটে একই সময়ে যাত্রী হয়েছেন মাত্র ৬ হাজার ৬৯০ জন, যা গত কয়েক বছরের তুলনায় কম।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
৩ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৪ ঘণ্টা আগে
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে