
মানবতাবিরোধী অপরাধে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় দেওয়া হবে সেটিকে ‘বড় ধরনের ঘটনা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা যদি দোষী সাব্যস্ত হন তারপর দেশে কিছু সহিংসতা হলেও, বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কা নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকের রায় ‘বিশাল’ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর কোনো একক দলের জন্য একেবারেই নজিরবিহীন সময়কাল।
মরিয়ার্টির মতে, ক্ষমতায় থাকতে দলটি সংবিধান সংশোধন করেছে, আইনি কাঠামো বদলেছে এবং কার্যত একদলীয় রাষ্ট্র গঠনের চেষ্টা করেছে। তবে এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে, বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে যাবে তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
তাঁর অনুমান, যদি শেখ হাসিনাসহ অন্যদের দোষী বলে রায় ঘোষণা করা হয় তাহলে কিছু সহিংসতা দেখা দিতে পারে, তবে তা বড় ধরনের সংঘাতে রূপ নেবে না। বাংলাদেশের আওয়ামী লীগ নেতা–কর্মীদের প্রসঙ্গে মরিয়ার্টি বলেন, ‘তারা এখন এক মোড়ে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতের রাজনীতিতে দলটি কী ভূমিকা নিতে চায়, সেটি তাদের ঠিক করতে হবে।’
আর যদি শেখ হাসিনা খালাস পান, তাহলে দেশে ব্যাপক বিক্ষোভ দেখা দেবে বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, ‘বাংলাদেশে এখন কিছুটা রক্ত ক্ষুধার ভাব রয়ে গেছে।’

‘সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে সব দলের প্রতিনিধি রাখতে চায় আনুপাতিক হারে। স্বতন্ত্র থেকেও আমরা রাখতে চাই। সকলের মতামত নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি অচিরেই করব। আগামী রোববারের মধ্যে আপনারা দেখবেন হয়তো...খুব শিগগির একটা করব...’
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিলেন তারেক রহমান। আজ বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও ও আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরও সচল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।
৩ ঘণ্টা আগে