
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের তদন্ত কার্যক্রম শুরু করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সকাল ১০টার দিকে কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বিমানবন্দরে যান। তাঁরা বেলা ৩টা পর্যন্ত বিমানবন্দরে কাজ করেন।
সূত্রটি জানিয়েছে, প্রথম দিনে তাঁরা বিভিন্ন কর্মকর্তার সাক্ষাৎ নিয়েছেন। আবদুল হামিদের ট্রাভেল ডকুমেন্টস সংগ্রহ করেছেন।
৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন, তা পর্যালোচনা করবে এই কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
কমিটির কাজের পরিধিতে বলা হয়েছে, কমিটি সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার প্রক্রিয়া বিশ্লেষণ করে তিনি কীভাবে বিমানবন্দর দিয়ে গেলেন, তা পরীক্ষা করবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ব্যত্যয় হয়েছে কি না, তাও খুঁজে দেখবে কমিটি।
যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাঁদের চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া উচিত, সে সুপারিশও করবে কমিটি।
প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তকাজে কমিটি প্রয়োজনীয় দলিলপত্র, যন্ত্রপাতি ও প্রমাণ চাইতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ নেওয়ার ক্ষমতা থাকবে।
সব সংস্থা কমিটির নির্দেশনা পালন ও সহায়তা দিতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।
এ ঘটনায় এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং রাতের পালায় বিমানবন্দরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে।
সাময়িক বরখাস্ত করা হয়েছে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) টিএসআই মো. সোলায়মানকে।
ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৪০ মিনিট আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
২ ঘণ্টা আগে