
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। কমিশন কেবল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারকে সুপারিশ করতে পারে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে আলী রীয়াজ এ কথা বলেন। বৈঠকে প্রায় ২৯টি রাজনৈতিক দল অংশ নেয়।
দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, সর্বশেষ আলোচনায় আমরা কিছু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছিলাম, যার একটি খসড়া আপনাদের দেওয়া হয়েছিল। সেই খসড়ার ওপর আপনারা মতামত দিয়েছেন। অঙ্গীকারনামার বিষয়েও বেশ কিছু আলোচনা হয়েছে এবং আশা করা যাচ্ছে চূড়ান্ত খসড়াটি আজ বিকেলেই আপনাদের হাতে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। এই প্যানেলে দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক ছিলেন। বিশেষজ্ঞ প্যানেলের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে জুলাই সনদের কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।
অধ্যাপক আলী রীয়াজ জোর দিয়ে বলেন, কমিশন নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। বরং আমরা বিশেষজ্ঞ প্যানেল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারকের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করতে আগ্রহী।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে