বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে করা (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) অধীনে চুক্তিগুলো পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটি গঠন করেছে সরকার। সেই সঙ্গে এই আইনের অধীনে চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ কমিটির কাছে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে—আগামীকাল ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যে কেউ তথ্য-প্রমাণসহ অভিযোগ জাতীয় রিভিউ কমিটিতে দাখিল করতে পারবেন। পরবর্তীতে কমিটির সদস্যরা প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তাঁর প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবে।
আরও বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা কর্তৃক দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি ([email protected]) এই ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ জানানো হলো।
উল্লেখ্য, এই আইনের অধীনে সম্পাদিত চুক্তিসমূহের অধীনে নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগপূর্বক জাতীয় কমিটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি এ পদে সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। গত রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
১২ মিনিট আগে
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
২৭ মিনিট আগে
আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী...
৪৪ মিনিট আগে
বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
১ ঘণ্টা আগে