ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, তথ্য ও সম্প্রচারসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, পররাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও টেলিভিশন চ্যানেলগুলোর একজন প্রতিনিধি।
কমিটিকে তাদের সুপারিশ আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো প্রকার তথ্য-উপাত্ত ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সাধারণ নাগরিক ও পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বিএনপির দুঃসময়ের কান্ডারি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার তিনি হলেন রাষ্ট্রের কান্ডারি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার শপথ নিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এবার তাঁর নতুন অধ্যায় শুরু হলো বঙ্গভবনের বাসিন্দা হিসেবে।
৯ ঘণ্টা আগে
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক জীবন ও নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতার পথ ধরে বাংলাদেশের জনগণের জন্য একটি সফল পর্বের সূচনা এর মাধ্যমে ঘটছে বলে আমার বিশ্বাস।’
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে আরও একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১২ ঘণ্টা আগে
বিএনপি সরকারের ছয় মাস পূর্তির আগেই প্রথমবারের মতো সম্প্রসারিত হলো মন্ত্রিসভা। নতুন করে তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এ ছাড়া পদোন্নতি পেয়ে একজন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হয়েছেন।
১২ ঘণ্টা আগে