
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আজ মঙ্গলবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুপ্রিম কোর্টের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে তুলে দেন প্রধান বিচারপতি। তাঁর সঙ্গে ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
সুপ্রিম কোর্ট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুশল বিনিময় শেষে দায়িত্ব গ্রহণের পর থেকে বিচার বিভাগের মানোন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। তিনি রাষ্ট্রপতিকে জানান এরই মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যক্রম শুরু করেছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা উপস্থিত ছিলেন।

ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নাগরিক সুবিধা বাড়াতে প্রকল্প এলাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ অংশকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করেছে সরকার। এ ছাড়া পূর্বাচল আবাসন প্রকল্পকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত করার পাশাপাশি প্রকল্প এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...
১৫ ঘণ্টা আগে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের...
১৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর...
১৮ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।
১৮ ঘণ্টা আগে