
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সড়ক, রেল, নৌ ও বিমানপথের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যোগাযোগব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’
আজ সোমবার নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। প্রকল্পটি ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল ডুয়েল গেজ রেললাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় করা হচ্ছে।
রেলপথমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে রেলের যেমন উন্নয়ন কার্যক্রম হচ্ছে, নৌপথ ও সড়কেরও অনেকগুলো প্রকল্প নারায়ণগঞ্জকেন্দ্রিক আছে। এ ছাড়া পৌরসভার আওতায় রাস্তা, ব্রিজ নির্মাণসহ অনেক প্রকল্প বিদ্যমান। নারায়ণগঞ্জ নদীবন্দরের সঙ্গে রেলওয়ে নতুন স্টেশন, প্ল্যাটফর্ম নির্মিত হচ্ছে। এখানে দুই সংস্থার মধ্যে যে মতানৈক্য আছে, তা দেখার জন্যই আমরা এসেছি।’
মন্ত্রী বলেন, সমন্বিতভাবে একটি যোগাযোগব্যবস্থা গড়ে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নকাজে জমি যার যে রকম প্রয়োজন, সে রকমভাবেই ব্যবহার করবে। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় থাকা জরুরি।
নূরুল ইসলাম সুজন বলেন, অতীতের সরকারগুলোর ভ্রান্ত নীতির কারণে বিভিন্ন সংস্থার মধ্যে কোনো সমন্বয় ছিল না। একসময় কলকাতা থেকে ট্রেনে মালামাল গোয়ালন্দ ঘাটে আসত; সেখান থেকে ফেরির মাধ্যমে নারায়ণগঞ্জে পৌঁছালে আবার ট্রেনের মাধ্যমে ঢাকায় মাল পরিবহন করা হতো। তখন একে অপরের ওপর নির্ভরশীল ছিল। এখন পদ্মা নদীর ওপর রেল যোগাযোগ সংযোগ হচ্ছে। যমুনা নদীর ওপর দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। রেলব্যবস্থা এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
৪ ঘণ্টা আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী...
৪ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জের মেয়ে ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের...
৫ ঘণ্টা আগে
নাগরিক সেবার কার্যক্রম স্বচক্ষে দেখতে রাজধানীর সড়কে-সড়কে ঘুরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন নগরীর বিভিন্ন এলাকায়। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা...
৫ ঘণ্টা আগে