
আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সরকারের ভেতরে ও বাইরে থেকে পক্ষে-বিপক্ষে যুক্তি এসেছে। আইনি জটিলতার প্রসঙ্গও উঠেছে। আবার জুলাই ঘোষণাপত্রের দাবিও নানা কারণে আটকে আছে। এই সবকিছু নিয়ে জটিলতার প্রসঙ্গ টেনে একটি দলের দিকে ইঙ্গিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ওই দলের ওপর ভরসা করে বারবার হতাশ হতে হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি নাতিদীর্ঘ পোস্টে এসব বিষয়ে কথা বলেছেন মাহফুজ আলম। তাঁর পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
কয়েকটি কথা
একটি দলের এক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না, এটা বলে বেড়াচ্ছেন। মিথ্যা কথা। ক্যাবিনেটে প্রথম মিটিং ছিল আমার। আমি স্পষ্টভাবে এ আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। নাহিদ-আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই।
দল হিসাবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন প্রবীণ উপদেষ্টার জবাব ছিল ন্যুরেমবার্গ ট্রায়ালের মত পশ্চাতপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা। পরবর্তীতে দল হিসাবে লীগকে নিষিদ্ধ করার কয়েকটা আইনি পদ্ধতি নিয়ে আলোচনা হয় এবং প্রাথমিক ঐকমত্য হয় যে, ফ্যাসিবাদ দূর করতে ও ন্যায়বিচারের লক্ষ্যে আমরা সেগুলো অনুসরণ করব। গতকাল বিকালে কথা হয়েছে। দল হিসাবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। উনাকে ধন্যবাদ।
মিথ্যা বলা বন্ধ করুন। ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস টালবাহানা নিয়ে আমরা বলব। ছাত্রদের দল ঘোষণার প্রাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন। সমস্যা নেই, আমরাও চাই সবাই স্বীকৃত হোক। কিন্তু, এখন সেটাও হতে দিবেন না। দোষ আমাদেরও কম না। আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম।
পুনশ্চ: আমরা নির্বাচন পেছাতে চাইনা। ডিসেম্বর টু জুনের মধ্যে নির্ব্বাচন হবেই।
আপনারা যদি মনে করেন, ছাত্ররা নিজেদের আদর্শ ও পরিকল্পনা নিতে পারেনা বরং এখান থেকে ওখান থেকে অহি আসলে আমরা কিছু করি, তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন, নয়তো ছাত্রদের ডিলেজিটিমাইজ করার পরিকল্পনায় আছেন। সেই আগস্ট থেকেই আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি, সবার পরামর্শ নিয়েই করেছি। বরং, উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি। সবার আগে উনাদের সাথেই পরামর্শ করেছি। ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব। সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ!
আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই। উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই। উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে ও ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও প্রাগমাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি। উক্ত দলকে নিয়ে কে কি বলবে জানি না কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দেশের পক্ষে, অভ্যুত্থানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐকমত্যের নেতৃত্ব দিক। দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসাবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন।
ঐক্যবদ্ধ হোন। নেতৃত্ব দিন। এ প্রজন্মকে হতাশ করবেন না। এ প্রজন্ম এ দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ।

দুদিনব্যাপী এই সামিটের মূল লক্ষ্য- বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থা, মানবসম্পদ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্ব দরবারে ও গণমাধ্যমে তুলে ধরা।
৯ মিনিট আগে
সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
২৩ মিনিট আগে
আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মো . সাহাবুদ্দিনকে অপসারণে আন্দোলন হয়েছিল নির্বাচনের আগে । আর নির্বাচনের পর থেকে বেশ জল্পনাকল্পনা চলছিল বিএনপি কাকে নতুন রাষ্ট্রপতি বানাচ্ছে , তা নিয়ে । সাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে সেই জল্পনাকল্পনা আরও জোর পেল ।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসভবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেও দেশের প্রচলিত আইন অনুযায়ী আমৃত্যু মাসিক অবসরভাতা, চিকিৎসা, প্রটোকলসহ বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা পাবেন ২২তম এই সাবেক রাষ্ট্রপ্রধান।
৪ ঘণ্টা আগে