
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এ বদলির আদেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তাঁর বর্তমান প্রেষণ পদ কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির এই আদেশ জনস্বার্থে এবং অবিলম্বে কার্যকর হবে।

মিয়ানমারের পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য।
১৩ মিনিট আগে
রাশিয়ার তিভের অঞ্চলে কালিনিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ওয়াটার উৎস হিসেবে ব্যবহৃত উদোমলিয়া হ্রদে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো রসাটমের চতুর্থ আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১১টি দেশের শৌখিন মৎস্য শিকারিরা (অ্যাঙ্গোলার) অংশ নেন।
১৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন আশরাফুল হক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
২৩ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১২ জন, ডিআইজি পদমর্যাদার তিন জন এবং পুলিশ সুপার পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন।
৪১ মিনিট আগে