
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাবি করেছেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। আজ রোববার ১৪ দিনের পুলিশি রিমান্ড শেষে তাঁকে ও অপর অভিযুক্ত আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।’ তবে তাঁকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়।
৮ মার্চ বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। ফয়সালের বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীরের বাড়ি ঢাকায়।
এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাঁরা দুজনই হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিদেশে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কুমিল্লায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
২৭ মিনিট আগে
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্বায় ১২, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন এবং হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে চারজন নিহত হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টা থেকে আজ সকাল পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আগের দিনের মতো আজও সকাল থেকে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ বেশি দেখা গেছে।
৫ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন। আজ দুপুরে মন্ত্রী মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান।
২০ ঘণ্টা আগে