Ajker Patrika

এফবিসিসিআই প্রশাসকের দায়িত্ব পালন ও নির্বাচন আয়োজনের বাধা কাটল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯: ৫৪
এফবিসিসিআই প্রশাসকের দায়িত্ব পালন ও নির্বাচন আয়োজনের বাধা কাটল
ফাইল ছবি

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর ফলে ফজলুল হকের দায়িত্ব পালন এবং পরবর্তী নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ওই নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলাউদ্দিন আল মাসুম। গত ১৭ আগস্ট হাইকোর্ট রুল জারি করে আদেশ দেন। আদেশে বলা হয়, ফজলুল হক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এফবিসিসিআইয়ের দায়িত্ব নেবেন এবং চার মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বাণিজ্য সচিব।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট বিভাগ এমন কোনো আদেশ দিতে পারবেন না, যেটা কর্তৃপক্ষ কিংবা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ আইনগতভাবে করতে বাধ্য নয়। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। এর ফলে এফবিসিসিআইয়ের জন্য সরকারের নিয়োগ করা প্রশাসক এবং তাঁকে নির্বাচন করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল আইনসিদ্ধভাবে এটা সরকারের পক্ষে সুযোগ আছে। এ সময় বাড়িয়ে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিয়ে যাওয়া।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিটকারী এর আগেও এফবিসিসিআই নিয়ে রিট করেছিলেন। ওই রিট তিনি আপিল বিভাগের নির্দেশের পরও শুনানি না করে নটপ্রেস করেন। আলাউদ্দিন আল মাসুমের কন্ডাক্টটা আমরা চেম্বার বিচারপতির সামনে উল্লেখ করেছি। চেম্বার বিচারপতি তাঁকে আগামী ১৬ নভেম্বর সশরীরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত