
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করতে গিয়ে ভ্যাট-ট্যাক্স নিয়ে কিছু জটিলতায় পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এক বছর আগে ঠিক এই সময়েই, বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল ডিজিটাল অন্ধকারে। সাবেক সরকারের আমলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে দেশ প্রত্যক্ষ করেছিল অজস্র ভয়ংকর ঘটনা–গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড আর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। হাজারো কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটেছিল।
‘আজ আমরা নতুন যুগের সূচনা উদ্যাপন করছি। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছি—আর কখনো কোনো সরকার যেন জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার অবাধ ক্ষমতা না পায়।’
সংবাদ সম্মেলনে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার উপস্থিত ছিলেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে স্টারলিংক। তবে বাংলাদেশে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’
গত ১৯ মে দেশে স্টারলিংকের পরীক্ষামূলক বাণিজ্যিক যাত্রা শুরু হয়। সে সময়ই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজ আনুষ্ঠানিকভাবে দেশে স্টারলিংকের উদ্বোধন হলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের যাতায়াতের জন্য চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুত চালুর ব্যবস্থার কথাও জানিয়েছে সংসদীয় কমিটি...
২৩ মিনিট আগে
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটি আগামী ডিসেম্বরেই সংসদে তাদের প্রতিবেদন
৩১ মিনিট আগে
মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
৩ ঘণ্টা আগে