
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন করার কথা জানিয়েছে র্যাব।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঝুঁকি পর্যালোচনা করে দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল দায়িত্বে থাকবে।
ব্যাটালিয়নগুলো তাদের নির্ধারিত এলাকার পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। র্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা শনাক্ত হলে র্যাবকে অবহিত করার আহ্বান জানিয়েছে র্যাব।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার ঢাকায় মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের তুলনায় সাতটি বেশি। সারা দেশে মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় হাজারখানেক বেশি। গত রোববার মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন ও সন্ধিপূজা—এই তিন পর্ব মিলে দুর্গোৎসব উদ্যাপিত হয়।
পঞ্জিকা অনুযায়ী, মহালয়ার সপ্তম দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী ও ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সমাপ্ত হবে।

মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিংয়ে প্রায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত নাব্যতা অর্জিত হয়নি। অন্যদিকে আর্থিক সংকটে পড়া ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি আমানত রয়েছে। এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৮ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৮ ঘণ্টা আগে