
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত আলাদা বৈঠকে যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় আবারও জোর দিয়েছে। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলাপ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে।
শোলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে আলাপ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
মার্কিন এই কূটনীতিক এক্স-পোস্টে (সাবেক টুইট) বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। এ ছাড়া, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গেও আলাপ হয়েছে তাঁদের মধ্যে।’
শোলেকে মোমেন বলেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে সোমবার আলাদা বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজরা জেয়া এক্স-পোস্টে (সাবেক টুইট) বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বৈঠকে আলাপ হয়েছে।’
দুই বৈঠকেই বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে কথা হয়েছে বলে কূটনীতিকেরা জানান।
উভয় মার্কিন কর্মকর্তা ঢাকায় তাঁদের সাম্প্রতিক পৃথক সফরেও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় জোর দিয়েছিলেন বলে কূটনীতিকেরা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ —এই দর্শনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে।
৩ মিনিট আগে
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রসাবিরোধী আইনের (সংশোধীত) অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি পাশ হয়।
৪ মিনিট আগে
দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫টি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
৩৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ২৪ হাজার ৩২০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। যার মধ্যে ৪ হাজার ৫৯টি প্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি। সরকার পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
৩৭ মিনিট আগে