লেবাননে ইসরায়েলের হামলায় রাজধানী বৈরুতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, বাংলাদেশের কূটনীতিকেরা অন্যত্র একটি ছোট ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দূতাবাসে যাঁদের কাজ আছে তাঁদের সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে।
যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইওএম–এর (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন) সঙ্গে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী আছেন।
উপদেষ্টা বলেন, লেবানন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে সরকার সতর্ক আছে। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্র চালু করা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রস্তুতি আছে।
প্রবাসী কর্মীদের অনেকে আসতে চান না, এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অনেকে অনেক খরচ করে সেখানে গেছেন। দেশে ফিরে কী করবেন, এমন ভাবনা থেকে অনেকেরই আসার ব্যাপারে অনীহা আছে।

মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
২৬ মিনিট আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২ ঘণ্টা আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে