
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে আন্তর্জাতিক আকাশপথে যাত্রী পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৩৯। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ও রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টি। এর মধ্যে ইনডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীদের যাত্রাসূচিতে বিঘ্ন ঘটছে। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা, সংযোগকারী ফ্লাইট ও গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী ও সৌদি আরব থেকে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এয়ার কমোডর (অব.) লুৎফর রহমান মারা গেছেন। আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাই
২৪ মিনিট আগে
দেশের আটটি বিভাগীয় সদরে শিগগিরই ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাইবার অপরাধ শনাক্ত, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে আহ্বান করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা কামনা করেন।
২ ঘণ্টা আগে