এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয়টি ব্যাটালিয়নের নতুন অধিনায়ক (সিও) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাহিনীটির আরও পাঁচটি উইংয়ের পরিচালককেও বদলি করা হয়েছে।
আজ সোমবার র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে ঢাকায় র্যাব-৪ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে, র্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে, র্যাব-১২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনকে, র্যাব-১০ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনকে, র্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলামকে।
এছাড়া র্যাব সদর দপ্তরের অপস ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র্যাব সদর দপ্তরের যোগাযোগ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র্যাব সদর দপ্তরের ট্রেনিং উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র্যাব সদর দপ্তরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।
একই আদেশে র্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
২ ঘণ্টা আগে
১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।
৩ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ২০ নভেম্বর ওই রায় দিয়েছিলেন আপিল বিভাগ।
৩ ঘণ্টা আগে
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত।
৫ ঘণ্টা আগে