
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ)। এইচআরডব্লিউয়ের এ-সংক্রান্ত প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাস। শিবিরগুলোর নিরাপত্তায় রয়েছে পুলিশের বিশেষ শাখা এপিবিএনের ক্যাম্প। গত মঙ্গলবার এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ অভিযোগ করেছে, এপিবিএন সদস্যরা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজি, গ্রেপ্তার ও হয়রানি করছেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তাদের (এইচআরডব্লিউ) আরও বেশি দেখে এসে প্রতিবেদন করা উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলছি, তারা (রোহিঙ্গা) কোনো একসময় আমাদের জন্য একটা বিষফোড়ার মতো হবে। কারণ, এই রোহিঙ্গারা তাদের সবকিছু ফেলে এখানে এসেছে। প্রলোভনে পড়ে তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে, নিজেরা নিজেরা গোলাগুলি-মারামারি করছে। গতকালও তুমব্রু সীমান্তে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে।
গোলাগুলি-মারামারি করে। প্রতিদিন তারা মারামারি করে। তুমব্রুতে আমাদের ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। গতকালও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন গ্রুপ ও সাব গ্রুপে বিভক্ত হয়ে রোহিঙ্গারা প্রতিদিন অপরাধ করছে। আমরা কাঁটাতারের বেষ্টনী দিয়েছিলাম। সেই বেষ্টনী কেটে বেরিয়ে তারা মিয়ানমারে যাচ্ছে এবং সেখান থেকে ইয়াবা নিয়ে আসছে। এগুলো প্রতিনিয়ত ঘটছে। কাজেই সেখানে পুলিশের পাশাপাশি সশস্ত্র পুলিশ এপিবিএনকেও দেওয়া হয়েছে। কারণ, রোহিঙ্গা ক্যাম্পে অনেক রক্তপাত হচ্ছে। এপিবিএন সেখানে রেগুলার রুটিন ওয়ার্ক করছে। এই বাহিনীর বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ যেসব কথা বলেছে, আমার মনে হয় তা তথ্যভিত্তিক নয়।’

গিয়াস উদ্দিনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
কক্ষ সিলগালা প্রসঙ্গে সনজিব কুমার বলেন, ‘আমার ব্যক্তিগত জিনিসপত্রও ওই কক্ষে রয়েছে। আমার জানা মতে, এভাবে কক্ষ সিলগালা করারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ তাঁর দাবি, এর আগে বিটিআরসিতে বিভিন্ন কর্মকর্তাকে ওএসডি করা হলেও...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে ফ্রি ট্রেড জোন, রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি, বন্দর আধুনিকায়ন ও লজিস্টিকস খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
১২ ঘণ্টা আগে
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি আগামী দুই মাসে অন্তত এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩০টি মাঠ প্রস্তুত করা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে ১০টি ক্রীড়া ইভেন্টে সম্পৃক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে