
বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের প্রস্তাবিত নামগুলো আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি।
তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক শুরুর পর এ কথা জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি ওবায়দুল হাসান। আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।
ওবায়দুল হাসান বলেন, ‘আগামীকাল সোমবার বিকেলে প্রস্তাবিত সব নাম প্রকাশ করা হবে।’ তিনি জানান, যতো নামই আসুক সবগুলো নাম মন্ত্রিপরিষদের ওয়েবসাইট ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
যেসব রাজনৈতিক দল এখনো নাম দেয়নি তারা আগামীকাল সোমবারও নাম দিতে পারবে বলেও জানিয়েছেন সার্চ কমিটির প্রধান। তবে শুধু রাজনৈতিক দলগুলোর জন্য এই সময় বর্ধিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সব ধরনের স্থানীয় নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানি
১৬ মিনিট আগে
চক্রটি ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। একই সঙ্গে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন না করলে মা কিংবা সন্তান বাঁচবে না’—এমন আশঙ্কা তৈরি করে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি নিতে না চাওয়ায় পরিবারগুলো এই ফাঁদে পা দেয়।
৪ ঘণ্টা আগে