চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের অভ্যন্তরে পড়ে থাকা নিলামযোগ্য গাড়িগুলো দ্রুত নিলামের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কাস্টমস কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে উপস্থিত এক সংসদ সদস্য বলেন, দিনের পর দিন বন্দরে গাড়ি পড়ে থাকে। যেগুলোতে আগাছাও জন্ম হয়। এ ছাড়া বন্দরের জায়গাও দখল হয়ে থাকে। এর দ্রুত সমাধান করার জন্য মন্ত্রণালয়কে বলা হয়। জবাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি তাদের কাজ নয়, এটা কাস্টমসের, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বিষয়টি সমাধানের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করতে বলা হয়েছে।
সংসদীয় কমিটির আগামী বৈঠকে এর অগ্রগতির রিপোর্ট দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের অভ্যন্তরে পড়ে থাকা নিলামযোগ্য গাড়িগুলো নিলামের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
এ ছাড়া বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক জুলাই ২০১৬ তারিখ হতে জুন ২০২০ তারিখ পর্যন্ত যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পসমূহের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতিসহ বন্দরের বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত 'মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১' সম্পর্কে আলোচনা করা হয় এবং বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করার জন্য পুনরায় মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে