
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ভোটারযোগ্যদের আজকের (বৃহস্পতিবার) মধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আর তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। আজ ভোটার এলাকা পরিবর্তন করার জন্যও আবেদন করা যাবে।
এ বিষয় ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ পূর্ববর্তী বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আগের বছরের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি বা তার আগে ১৮ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ভোটার হতে পারেননি, তাঁদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সে জন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।
এদিকে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই মাঠ কর্মকর্তাদের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে হাত দিতে বলেছে কমিশন। সম্প্রতি এক নির্দেশনায় বলা হয়, ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ২ নভেম্বরের মধ্যে প্রস্তুত করা হবে।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এদের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
উল্লেখ্য, নভেম্বরের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারি প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১১ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে