সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের অনুমতি দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ চার সপ্তাহের জন্য ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে আগামীকাল মঙ্গলবার পূর্ব নির্ধারিত শাকসু নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশীদসহ তিন ছাত্র নির্বাচন কমিশনের ১৫ জানুয়ারির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
নির্বাচন কমিশন গত ১২ জানুয়ারি এক নির্দেশনায় জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশে সব ধরনের নির্বাচন অনুষ্ঠান স্থগিত করেন। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি শাকসু ও সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশকে (ডিজেএফবি) নির্বাচনের অনুমতি দেয় নির্বাচন কমিশন। ১৫ জানুয়ারি শাকসু নির্বাচনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।
দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন স্থগিত চেয়ে রিটের পর থেকেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রিটের বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বার কাউন্সিল আইনে বলা আছে, এক বছরের জন্য অ্যাডহক কমিটি করা যেতে পারে যদি মহামারি থাকে। এ বছর কোনো মহামারি নেই। আর আইনে দ্বিতীয়বার অ্যাডহক কমিটির বিধান নেই। তাই এই রিট করা হয়েছে...
৩৫ মিনিট আগে
এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত...
১ ঘণ্টা আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার মোহাম্মদ মুথথালিব। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩ ঘণ্টা আগে