ঢাকা: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর(বিএমইটি) স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন ও পুরোনো সকল প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকি হয়েছে পঁচিশ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ জন্য সৌদি আবর যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে সৌদিগামী প্রবাসী কর্মীদের। আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মহামারি কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২০ মে ২০২১ হতে ৩০ জুন ২০২১ পর্যন্ত যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটি শেষে নিজ খরচে সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক ওয়ারেন্টি পালন করেছে বা করবে, তাঁদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড হতে কর্মী প্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন কর্মীদের আবেদনের প্রেক্ষিতে এই সুবিধায় তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মীগণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইটের দিন বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা প্রদান করার জন্য বলা হয়েছে। এ জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি এবং হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতিমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে ওয়ারেন্টি সম্পন্ন করেছে বা করছে তাঁদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মাধ্যমে জমা দিতে হবে।

এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ! যদিও ১০টি উড়োজাহাজ বড় চুক্তি, কিন্তু এটা আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যাওয়ার জন্য আলোচনায় যুক্ত হতে বাংলাদেশ ইচ্ছুক। এটা খুবই গুরুত্বপূর্ণ...
৩ মিনিট আগে
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রোববার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
৩ মিনিট আগে
রাজধানী শেরেবাংলা নগর থানায় দায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।
২৪ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।
১ ঘণ্টা আগে