চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১২০৪ জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২২৩ জনের, আহত হয়েছেন ১৩২ জন। মোট দুর্ঘটনার প্রায় ৩৮ শতাংশ এবং মোট নিহতের প্রায় ৪১ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন প্রস্তুত করেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এ বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় জড়িত ৮২৯টি যানবাহনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ২৩.৬৪ শতাংশ, বাস ১৪.৩৫ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৩.৬৩ শতাংশ এবং অন্যান্য যানবাহন বিভিন্ন হারে দুর্ঘটনায় জড়িত ছিল।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪৮ দশমিক ৩৬ শতাংশ ঘটনায় গাড়িচাপা, ২৮ দশমিক ৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৬ দশমিক ৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এছাড়া অল্পসংখ্যক ঘটনায় ট্রেন-যানবাহন সংঘর্ষ ও অন্যান্য কারণও ছিল।
সড়কের ধরন অনুযায়ী ৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৪.০৯ শতাংশ ফিডার রোডে ঘটেছে। ঢাকা মহানগরীতে ৪.৫২ শতাংশ এবং চট্টগ্রাম মহানগরীতে ০.৫৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
সংগঠনটির মতে, সড়ক পরিবহন খাতে নীতি ও তদারকির দুর্বলতা, নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক আইন অমান্য, সড়ক অবকাঠামোর ত্রুটি এবং বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ।
দুর্ঘটনা প্রতিরোধে তারা দক্ষ চালক তৈরির উদ্যোগ, ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান, সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী সুবিধা বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ, মানসম্মত সড়ক নির্মাণ এবং মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন অপসারণসহ ১৪ দফা সুপারিশ তুলে ধরেছে।

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
দেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও এক দুর্নীতিগ্রস্ত কোটিপতি গাড়িচালকের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আতাউর রহমান নামের ওই গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা...
৫ ঘণ্টা আগে
শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা ও তার কার্যকর বাস্তবায়ন, স্তরভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি কমানোই নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বিদ্যমান চিহ্নিত সংকটগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিক্ষায় গুণগত...
১৩ ঘণ্টা আগে