
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী দ্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে উষ্ণ লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেরিং তোবগে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমানবাহিনী) একটি চৌকস দল কর্তৃক রাষ্ট্রীয় সালাম জানানো হয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদনের পর ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধের প্রাঙ্গণে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ একটি বকুলের চারা রোপণ করেন।
দ্বিপক্ষীয় বৈঠকের সূচি
দিনের পরবর্তী সময়ে ভুটানের প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।
এরপর বেলা ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং বাণিজ্য, যোগাযোগ ও জলবিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফরের শেষ ভাগে আজ সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৬ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৭ ঘণ্টা আগে