নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে নাম চেয়েছে সার্চ কমিটি। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টে সার্চ কমিটির প্রথম বৈঠকে এই নাম চাওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে সার্চ কমিটি আগ্রহী ব্যক্তিদের আহ্বান করছে।
‘রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।’
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা gfp_sec@cabinet. gov. bd ইমেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
প্রথম বৈঠক শেষে সার্চ কমিটির কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, সৎ, নির্ভীক ও দক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটি তাদের বৈঠকে কর্মপদ্ধতি ঠিক করবে। অন্যান্য কাজগুলো কীভাবে হবে তারা তা নির্ধারণ করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে সার্চ কমিটিকে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে হবে। রাষ্ট্রপতি কবে নির্বাচন কমিশন গঠন করবেন সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে গত ৩১ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। ছাত্র-জনতার গণ-আন্দোলনে সরকার পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। রাষ্ট্রপতি সেখান থেকে নির্বাচন কমিশন গঠন করবেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে