
ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলাচল শিগগিরই শুরু করবে পাকিস্তানের করাচিভিত্তিক বেসরকারি এয়ারলাইনস সংস্থা ফ্লাই জিন্নাহ। এয়ারলাইনসটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর দুই দেশের মধ্যে শিগগিরই ফ্লাইট চলাচল শুরু হবে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল নাসের খান জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য ফ্লাই জিন্নাহর একটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর আগে গত ২৮ জানুয়ারি ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে বৈঠকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শিগগিরই শুরু হবে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরও সহজতর হবে।
ইকবাল হুসাইন পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশি ভিসা পাওয়া আরও সহজ করার ওপর জোর দেন। তিনি বলেন, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব বিমান চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত আমি জানি, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জাতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-করাচি-লন্ডন বিমান পরিচালনার পরিকল্পনাও করছে।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় হওয়া মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এই রায় ঘোষণার কথা রয়েছে।
২ ঘণ্টা আগে
‘সব দল এমনকি স্বতন্ত্রদের নিয়ে আমরা কাজটা করব। সে জন্য আমরা বিশেষ কমিটির প্রস্তাব করেছি। কিছু নাম আমাদের আছে। তারা (বিরোধী দল) যখন নাম দেবে, তখন আমরা একত্র হয়ে সংবিধান সংশোধন করব। আমরা সকলকে নিয়ে চলতে চাই। আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ইচ্ছে করলেই করতে পারি, কিন্তু করব না...
৭ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ আজ শনিবার দিবাগত রাতে দেশে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
৭ ঘণ্টা আগে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী...
৯ ঘণ্টা আগে