
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কেমন, নির্বাচনের সময় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইনগুলো কেমন ভূমিকা পালন করে, সেসব বিষয়ে ধারণা নিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
আজ সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন কার্যালয়ে অন্তত দুই দফায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলটি কথা বলে।
ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর ইংরেজি সংস্করণের সম্পাদক আয়েশা সিদ্দিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ১০ জন সাংবাদিক দুই দফায় এই মতবিনিময়ে অংশ নেন।
পরে বৈঠকের আলোচনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নিউ এজ সম্পাদক নূরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ইইউ দলটি গণমাধ্যমের স্বাধীনতা ও নির্বাচন অনুষ্ঠানের হালচাল নিয়ে জানতে চেয়েছে।
নূরুল কবীর জানান, তিনি ইইউ দলটিকে বলেছেন, যাতে তাঁরা বাংলাদেশে ইইউর সুনামের সঙ্গে সংগতি রেখে নিজেদের সদর দপ্তরে বাংলাদেশের জনগণের স্বার্থে একটি ভালো নির্বাচন হওয়ার জন্য যা দরকার, তেমন সুপারিশ করে।
গণমাধ্যমের হালচাল প্রসঙ্গে নূরুল কবীর ইইউ দলকে বলেছেন, কোনো কর্তৃত্ববাদী সরকারই মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছাড়াও গণমাধ্যমকে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এর মধ্যে আছে পত্রিকার আয় কমানোর জন্য প্রভাব বিস্তার, সাংবাদিকদের মারধর করা ইত্যাদি।
দুই সপ্তাহের সফরে ৮ জুলাই ঢাকায় আসা ইইউ দলটি বিভিন্ন অংশীজনের সঙ্গে অন্তত ৭০টি বৈঠক করেছে জানিয়ে সাংবাদিকদের বলেছে, প্রতিনিধিদলের সদস্যরা আরও অনেকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবে।
আজ অন্য একটি বৈঠকে অংশ নেওয়া দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, গণমাধ্যমের অনেককে মালিকদের চাপ ও সেলফ সেন্সরশিপসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়। সেটি তিনি ইইউ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেছেন।
ইতালির নির্বাচন বিশেষজ্ঞ রিকার্দো শেলেরির নেতৃত্বে ছয় সদস্যের এই ইইউ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলে আছেন ফ্রান্সের বৈদেশিক নীতি বিষয়ে বিশেষজ্ঞ মেরি হেলেন এন্ডারলিন, গ্রিক রাজনৈতিক বিশেষজ্ঞ দিমিত্রি আইওয়ান্নু, পর্তুগালের আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা রামোস আলভেজ, ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ আয়ান জেমস মিলার ও ফ্রান্সের লজিস্টিকস বিশেষজ্ঞ ক্রিস্টোফার শেমেন।

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
২ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।
২ ঘণ্টা আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৭ ঘণ্টা আগে