
দেশ গড়ার কাজে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আজ সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
নতুন প্রজন্মকে ‘ভবিষ্যতের বাংলাদেশ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে কখনো ছোট ভাববে না। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।’
পড়াশোনা ও খেলাধুলায় সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে। খেলার সময়ও একইভাবে মন দিয়ে খেলতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
দেশের প্রকৃতি-পরিবেশ ও সম্পদ রক্ষায় তরুণ প্রজন্মের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, ‘এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, বাতাস, পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারব। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে।’ তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি তোমাদের কাছে যে সহযোগিতা চাইব—তোমরা নিশ্চয়ই দেখেছ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, তোমার বাসার আশপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়। এখন থেকে যদি এমন কোনো দৃশ্য চোখে পড়ে, প্লিজ, তোমরা তাদের বারণ করবে। দরকার হলে তোমরা নিজেরাই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় সেই ময়লা ফেলবে।’
এ সময় প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পশুপাখির সুরক্ষা ও যত্ন নেওয়ার বিষয়েও তাগিদ দেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল ও দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল মাঠে বসেই দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন সরকারপ্রধান।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে আটটি ডিসিপ্লিনে অংশ নেয় দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ। এরপর জাতীয় পর্ব হয় ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে। আজ বালকদের ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

বাংলাদেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে এবং এটি এখন একটি গভীর জাতীয় সংকটে পরিণত হয়েছে। গৃহ ও শিক্ষাপ্রতিষ্ঠান—উভয় স্থানই নারী ও কন্যাশিশুর জন্য অনিরাপদ হয়ে উঠছে। বিচারহীনতার সংস্কৃতি, প্রভাবশালীদের হস্তক্ষেপ, তদন্তে বিলম্ব, সাক্ষ্য-প্রমাণের...
৩৬ মিনিট আগে
বন অধিদপ্তরের প্রায় দেড় হাজার কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি বন অধিদপ্তরের গত সরকারে আমলে নেওয়া বিভিন্ন খাত ও প্রকল্পের দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করছে...
১ ঘণ্টা আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে অন্তত ৮৬ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ৪৭টি মেয়ে ও ৩৬টি ছেলে এবং তিন শিশুর লিঙ্গপরিচয় জানা যায়নি। শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘শিশুরাই সব’-এর অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জামিন আদেশ দ্রুততম সময়ের মধ্যে পাঠাতে নীতিমালা করার জন্য আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে