
জাতীয় ঐকমত্য হওয়ার কারণে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্যের কারণে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছিল মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘যখন কখনো কখনো মনে হয়েছিল আমরা এ নিপীড়নমূলক শাসন ব্যবস্থা থেকে বের হতে পারব না, সেই সময় ছাত্রজনতার অভ্যুত্থানে মানুষ অংশ নিয়ে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।’
দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক সংগ্রামে প্রয়োজন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জনগণের চাহিদার আকাঙ্ক্ষা থেকেই সংস্কার কমিশনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার করা দরকার। কারণ গত ৫৩ বছরে দেখেছি এমন এক ব্যবস্থা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে পারে, নিপীড়ন তৈরি করতে পারে, জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে।’
তিনি বলেন, ‘সেটা পরিবর্তন করা প্রয়োজন। এটা মানুষের দীর্ঘদিনের দাবি। এটা শহীদদের কাছে আমাদের অঙ্গীকার, দায়। এটা পালন করতে হবে। সে জন্য দরকার জাতীয় ঐক্য অটুট রাখা। পাশাপাশি নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে আশা, যাতে সংস্কারগুলো করা যায়।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য স্পষ্ট দিকনির্দেশন
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নাগরিকদের গুজবে বিভ্রান্ত না হয়ে আইনকে শ্রদ্ধা করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করা এবং যেকোনো অভিযোগ বা অসন্তোষের ক্ষেত্রে আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।
২ ঘণ্টা আগে
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও দুর্গত মানুষের...
৫ ঘণ্টা আগে